Friday April 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩ এ ০২:২৩ PM

জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৩ উদযাপন সম্পন্ন।

কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ২৭-০২-২০২৩ আর্কাইভ তারিখ: ২৮-০২-২০৩৩

আজ ২৭ ফেব্রুয়ারি জাতীয় পরিসংখ্যান দিবস। সারাদেশে আজ তৃতীয় বারের মতো জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়। ২০২১ সালে মাননীয় প্রধানমন্ত্রী ২৭ ফেব্রুয়ারিকে জাতীয় পরিসংখ্যান দিবস ঘোষণা করেন। ২০২৩ সালে দিবসের প্রতিপাদ্য বিষয়: পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট  বাংলাদেশ গঠন। এ উপলক্ষ্যে আজ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিস চকরিয়া এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। র‌্যালি শেষে উপস্থিত সুধীগণ আলোচনা সভায় অংশ নেন।  এতে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মহিলা ভাইস -চেয়ারম্যান, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা -কর্মচারী ও শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার দিবসের গুরুত্বারোপ করে মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন। উপজেলা কৃষি অফিসার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার, উপজেলা শিক্ষা অফিসার সহ বক্তাগণ দিবসের গুরুত্ব তোলে ধরে আলোচনায় অংশ নেন। উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা দিবসের উপর মূল বক্তব্য উপস্থাপন করেন। এ সময় তিনি সরকার স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে ২০২৩ সালে সারাদেশের সরকারি-বেসরকারি ( এমপিও ভুক্ত ) হাইস্কুল, সমমানের সরকারি মাদ্রাসার নবম ও দশম শ্রেণির মিক্ষার্থীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি করে টেব উপহারের কথা ঘোষণা দেন। র‌্যালি ও আলোচনা সভায় অংশ গ্রহণ করে দিবসকে সফল করার জন্য তিনি উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

ফাইল ১
ফাইল ২
ফাইল ৩
ফাইল ৪
ফাইল ৫
ফাইল ৬
ফাইল ৭
ফাইল ৮
ফাইল ৯
ফাইল ১০

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন