কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ৫ জুলাই, ২০২৩ এ ০৩:০২ AM
কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ১৬-০৬-২০২৩ আর্কাইভ তারিখ: ৩০-০৬-২০৩৩
জনশুমারি ও গৃহগণনা এর একটি গুরুত্বপূর্ণ অংশ হলো সংক্ষিপ্ত প্রশ্নপত্রের আলোকে মূর শুমারি সম্পন্ন হওয়ার অব্যবহিত পর একটি তুলনামূলক দীর্ঘ প্রশ্নপত্রের মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক নমুনাখানা হতে বিস্তারিত আর্থসামাজিক তথ্য সংগ্রহ করা। এটি আর্থসামাজিক ও জনমিতিক জরিপ নামে পরিচিত ।গত ২১মে হতে ১৫ জুন ২০২৩ পর্যন্ত ২৬ দিন ব্যাপি সারাদেশে ১২০৪০ টি নমুনা এলাকায় computer assisted personal interviewing ( capi ) পদ্ধতিতে এ জরিপ পরিচালিত হয়। এ জরিপের মাধ্যমে সারাদেশের পল্লী ও শহর এলাকা হতে ৩০১০০০ টি খানা হতে আর্থসামাজিক তথ্যসংগ্রহ করা হয়। চকরিয়া উপজেলায় বিবিএস ও নন বিবিএস এর আটজন তথ্যসংগ্রহকারী ৩১ টি psu হতে সংগ্রহের মাধ্যমে এ জরিপ কাজ সম্পন্ন করে সংগৃহিত তথ্যাদি অন লাইনে বিবিএস সার্ভারে প্রেরণ করেন।